ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পূজা মণ্ডপের নিরাপত্তায় তিন বাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বিকেলে রমনা কালীমন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি দেখতে এসে তিনি একথা বলেন।


এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পূজা মণ্ডপগুলোতে ৮ দফা নির্দেশনা পাঠানো হয়েছে। পূজা মণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী মোতায়েন থাকবে বলেও জানান তিনি।


সেই সাথে স্বেচ্ছাসেবকরা মণ্ডপের পাহারায় থাকবে। কেউ যদি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে তাহলে তা কঠোর হাতে দমন করা হবে।


তিনি বলেন, রামু এবং নাসিরনগরে হামলার ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। এবছর সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে পূজা উদযাপিত হবে। যারমধ্যে ঢাকা মহানগরে পূজা মণ্ডপ ২৫৭টি।

ads
ads
ads

Our Facebook Page

↑